সর্বশেষ

10/recent/ticker-posts

সমাজ গঠনে যুব নেতৃত্ব তৈরীতে দক্ষতা বৃদ্ধির লক্ষে প্রশিক্ষণ অনুষ্ঠিত


সমাজ গঠনে যুব নেতৃত্ব তৈরীতে দক্ষতা বৃদ্ধির লক্ষে প্রশিক্ষণ অনুষ্ঠিত
সমাজ গঠনে যুব নেতৃত্ব তৈরীতে দক্ষতা বৃদ্ধির লক্ষে প্রশিক্ষণ অনুষ্ঠিত 



চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 


চাঁপাইনবাবগঞ্জে সংবেদনশীল ও অসাম্প্রদায়িক সমাজ গঠনে যুব নেতৃত্ব এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার বিষয়ক যুব ফোরামের দক্ষতা বৃদ্ধির লক্ষে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। তিনদিনব্যাপী প্রশিক্ষণের সোমবার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সার্টিফিকেট ও ব্যাগ তুলেদেন নবাবগঞ্জ সরকারি লেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মোঃ শাহ আলম।


  প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন  আস্থা প্রকল্পের ক্লাস্টার কো-অর্ডিনেটর  এস এম মহিউদ্দিন মইন। চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে আস্থা প্রকল্পের সহযোগিতায় ডেমোক্রেসী ওয়াচ এর বাস্তবায়নে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ৩০ জন যুবদের বিভিন্ন বিষয়ে ৩ দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।  এ সময় উপস্থিত ছিলেন আস্থা প্রকল্পের জেলা সম্মন্বয়ক রেজাউল করিম, সিনিয়র ফিল্ড অফিসার আরিফা খাতুন সহ সদর উপজেলা হতে আগত ৩০ জন প্রশিক্ষার্থী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ