সর্বশেষ

10/recent/ticker-posts

জয়পুরহাটে ভাদসা ইউনিয়নে ১নং ওয়ার্ড জামায়াতের সহযোগী, কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত।


জয়পুরহাটে ভাদসা ইউনিয়নে ১নং ওয়ার্ড জামায়াতের সহযোগী, কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত।
 জয়পুরহাটে ভাদসা ইউনিয়নে ১নং ওয়ার্ড জামায়াতের সহযোগী, কর্মী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত।




জয়পুরহাট প্রতিনিধি:-



  বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট সদর উপজেলা ভাদসা ইউনিয়নে ১নং ওয়ার্ডে বিশাল সহযোগী,কর্মী ও সুধী সমাবেশ ইউনিয়ন আমীর জনাব লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 



উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার জেলা জামায়াতের আমীর, কেন্দ্রীয় মজলিশে শুরার অন্যতম সদস্য মজলুম জননেতা ডাঃ ফজলুর রহমান সাইদ।



বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে সহকারী সেক্রেটারি, শ্রমিক নেতা এ্যাডঃ মামুনুর রশীদ, শহর জামায়াতের আমীর মাওঃ আনোয়ার হোসেন, সদর উপজেলা আমীর মাওঃ ইমরান হোসাইন, অত্র ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট সমাজসেবক ও উদ্যোক্তা ইঞ্জিনিয়ার আব্দুল বাতেন। 



আরো বক্তব্য রাখেন জেলা ছাত্রশিবিরের সভাপতি জুয়েল হোসেন, সদর উপজেলা নায়েবে আমীর মাওঃ সাইফুল ইসলাম, সদর সেক্রেটারি মাওঃ জয়নাল আবেদিন, সাবেক ইউনিয়ন আমীর মাওঃ মোহাম্মদ আলী, ইউনিয়ন সেক্রেটারি মাওঃ মোফাজ্জল হোসেন, ব্যাংকার মাওঃ মামুনুর রশীদ, সাবেক ছাত্র নেতা ও ব্যাংকার মাওঃ আতাউর রহমান, সাবেক ছাত্রনেতা মাওঃ নুরুন্নবী, সাবেক ছাত্রনেতা মাওঃ আতিকুর রহমান, মাওঃ বাইজিদ হোসেন, শহীদ রানা, মাওঃ তোজাম্মেল হোসেন, ইলিয়াস হোসেন, শ্রমিকনেতা মাসুদুর রহমান, রফিকুল ইসলামসহ প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাবেক ছাত্রনেতা মাওঃ আঃ রউফ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ