বগুড়ার মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র ইনচার্জ পুলিশ পরিদর্শক মো: সারওয়ার পারভেজ এর নেতৃত্বে এস,আই খোকন চন্দ্র ও ফোর্সসহ আজ ৩ অক্টোবর শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের মুরাদপুর গ্রামস্থ মীর & রুবেল এলপিজি অটো গ্যাস ষ্টেশনের সামনে গাড়ি চেক পোস্ট কালে পাটগ্রাম থেকে ঢাকাগামী পাটগ্রাম এক্সপ্রেস নামক বাসে তল্লাশি করে আসামী মো: সাহাবুদ্দিন (২৭), পিতা-মোঃ সাহেব আলী, গ্রাম মহেন্দ্রগাও, থানা-হরিপুর, জেলা-ঠাকুরগাঁও কে একটা প্লাষ্টিকের বস্তায় ১০০ বোতল মাদকদ্রব্য ফেনসিডিল সহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এছাড়াও ৪ বোতল বিদেশি মদ উদ্ধার। এ বিষয়ে শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মাদক ব্যবসায়ীকে যাতে চেনা না যায়, এই ব্যবস্থা পুলিশি করেছেন ! পাঠক এই বিষয়ে কোন কিছু জানার থাকলে পুলিশের কাছ থেকে জেনে নেবেন।

0 মন্তব্যসমূহ