সর্বশেষ

10/recent/ticker-posts

মধুপুরে চাঁদমনি ব্রেড ও বিস্কুট ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা

 

মধুপুরে চাঁদমনি ব্রেড ও বিস্কুট ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা
মধুপুরে চাঁদমনি ব্রেড ও বিস্কুট ফ্যাক্টরিকে ১৫ হাজার টাকা জরিমানা


  মধুপুর (টাঙ্গাইল প্রতিনিধি:-


টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন আউশনারা ইউনিয়নের শাইলবাইদ বাজারের চাঁদমণি ব্রেড ও বিস্কুট ফ্যাক্টরিতে মোবাইল কোর্ট পরিচালনা করে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে

পাউরুটি ও কেকের মোড়কের গায়ে উৎপাদন-মেয়াদোত্তীর্ণের তারিখ ও বিক্রয়মূল্য লিপিবদ্ধ না থাকা, ব্যবসা পরিচালনার ট্রেড লাইসেন্স প্রদর্শন করতে না পারা এবং অস্বাস্থ্যকর পরিবেশে রুটি-বিস্কুট-কেক তৈরির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ফ্যাক্টরির মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

মোবাইল কোর্টটি পরিচালনা করেন মধুপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া।

সহযোগিতায় ছিলেন এসআই হেলালের নেতৃত্বে মধুপুর থানা পুলিশের একটি দল।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ