![]() |
| চট্টগ্রাম নগরীর খালের বর্জ্য থেকে ছড়িয়ে পড়ছে ডেঙ্গু সহ পানিবাহিত রোগ আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। |
চট্টগ্রাম প্রতিনিধি:-
চট্টগ্রাম নগরীর আশেপাশের খালে জমে থাকা বর্জ্য হতে সৃষ্টি হচ্ছে ডেঙ্গু সহ পানি বাহিত রোগ।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছে আতঙ্কিত এলাকাবাসী।
![]() |
| চট্টগ্রাম নগরীর খালের বর্জ্য থেকে ছড়িয়ে পড়ছে ডেঙ্গু সহ পানিবাহিত রোগ আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। |
সরজমিনে ঘুরে দেখা যায় নগরীর ১৭ নং ওয়ার্ড চকবাজার পশ্চিম বাকলিয়া চাক্তাই ডাইমেনশন খালের ফুলতলা হতে রসুলবাগ আবাসিক খালপাড়ের খাল গুলিতে বর্জ্য পরিপূর্ণ, চসিকের নির্দিষ্ট বাজার থাকলেও খালের উভয় পাশে বসেছে অবৈধ মাছ বাজার। মাছ বাজারের সকল বর্জ্য ও কক্সিসিটের পরিত্যক্ত অংশ খালে ফেলা হচ্ছে।সেই সাথে খালের আশেপাশের বাসা-বাড়ির ময়লা আবর্জনা উপর থেকে ছুঁড়ে ফেলে হচ্ছে খালে।এই সব বর্জ্য আবর্জনা জমে দুর্গন্ধসৃষ্টি ছড়িয়ে পরছে, সৃষ্টি হচ্ছে ডেঙ্গু মশার প্রজনন কেন্দ্রে। ছড়িয়ে পড়ছে ডেঙ্গু সহ পানি বাহিত রোগ।
![]() |
| চট্টগ্রাম নগরীর খালের বর্জ্য থেকে ছড়িয়ে পড়ছে ডেঙ্গু সহ পানিবাহিত রোগ আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। |
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ রাত-দিন মশার যন্ত্রণায় বাসা বাড়িতে থাকা দায়। খালের এইসব বর্জ্য হতে মশার উৎপত্তি ও পানি বাহিত রোগে আক্রান্ত হচ্ছে এলাকার শিশু হতে বয়োবৃদ্ধরা পর্যন্ত। ফলে আতঙ্কিত অবস্থায় দিনাতিপাত করছে স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের অভিভাবক মহল। অপরদিকে বাকলিয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের প্রবেশ মুখে দেখা যায় ময়লা আবর্জনার স্তূপ। অস্বাস্থ্যকর পরিবেশে শিক্ষার্থীরা বিদ্যালয়ে যাতায়াত করছে।
এইসব বিষয়ে নগরীর জলাবদ্ধতা নিরসন প্রকল্প চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) প্রকল্প পরিচালকের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে তিনি জানান বিষয়টি চসিক কর্তৃপক্ষকে অভিহিত করতে।
![]() |
| চট্টগ্রাম নগরীর খালের বর্জ্য থেকে ছড়িয়ে পড়ছে ডেঙ্গু সহ পানিবাহিত রোগ আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। |
পরবর্তীতে এ বিষয়ে জানতে চসিকের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ ইমাম হোসেন রানার মুঠোফোনে যোগাযোগ করলে তিনি মিটিং আছেন, পরবর্তীতে তিনি হোয়াটসঅ্যাপে জানান "এই বিষয়ে Mosquito Control Office r & Chief Conservancy Office r কে অবগত করছি। একই সময়ে চসিকের প্রধান পরিছন্নতা কর্মকর্তা লতিফুল হক কাজমিকে হোয়াটসঅ্যাপে খালের বর্জ্যের সচিত্র ছবি সহ জানিয়ে কোন উত্তর পাওয়া যায়নি।
উল্লেখ্য যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ গত ১৫ সেপ্টেম্বর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা ডেঙ্গু পরিস্থিতি ও সার্বিক কর্মকাণ্ড নিয়ে চসিক কার্যালয়ের মতবিনিময় সভায় বলেছিলেন।
জলাবদ্ধতা নিরসন চট্টগ্রামের জন্য বড় চ্যালেঞ্জ, জলাবদ্ধতা সমস্যার সমাধানে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। শুধু প্রকল্পের মাধ্যমে জলাবদ্ধতা সমস্যার সমাধান সম্ভব না। এজন্য প্রয়োজনে জনগণের সহযোগিতা, জনগণকে সচেতন করতেও কার্যক্রম গ্রহণ করতে হবে।




0 মন্তব্যসমূহ