সর্বশেষ

10/recent/ticker-posts

টাঙ্গাইলের সখীপুরে পানিতে ডুবে তাওহীদ নামের এক শিশুর মৃত্যু

টাঙ্গাইলের সখীপুরে পানিতে ডুবে তাওহীদ নামের এক শিশুর মৃত্যু
 টাঙ্গাইলের সখীপুরে পানিতে ডুবে তাওহীদ নামের এক শিশুর মৃত্যু 






সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:-


টাঙ্গাইলের সখীপুরে পানিতে ডুবে তাওহীদ নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২৪ নভেম্বর) বিকেলে উপজেলার আন্দি পূর্বপাড়া এলাকায় বাড়ির পাশের একটি পুকুরে ডুবে শিশুটির মৃত্যু হয়।

নিহত তাওহীদ ঐ এলাকার শরীফ আহমেদ এর ছেলে।


শিশুটির দাদা মরতুজ আলী বলেন, তাওহীদ বাড়িতেই খেলা করছিল। বিকেল ৪টার দিকে হঠাৎ তাকে আর খোঁজে পাওয়া যাচ্ছিল না। প্রায় আধা ঘণ্টা পর বাড়ির পাশে পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়। তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার রায়হান ফকির বলেন, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছে। ইসিজি করানো হলে তাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ