সর্বশেষ

10/recent/ticker-posts

পাঁচবিবিতে ৮ জন শহীদ পরিবারের সদস্যদের মাঝে মাহে রমজান উপলক্ষে নগদ অর্থ প্রদান

 

পাঁচবিবিতে ৮ জন শহীদ পরিবারের সদস্যদের মাঝে মাহে রমজান উপলক্ষে নগদ অর্থ প্রদান

পাঁচবিবিতে ৮ জন শহীদ পরিবারের সদস্যদের মাঝে মাহে রমজান উপলক্ষে নগদ অর্থ প্রদান




পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :-


অদ্যই ০১ মার্চ-২৫ ইং শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ৮ জন শহীদ পরিবারের সদস্যদেরকে মাহে রমজানের ইফতার সামগ্রী ক্রয় করার জন্য প্রতিটি পরিবারে নগদ ৬,০০০/- টাকা করে মোট  ৪৮,০০০/- টাকা প্রদান করা হয়েছে।


উক্ত নগদ টাকা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য ও জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর আমীর মজলুম জননেতা ডাঃ ফজলুর রহমান সাঈদ।


বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের মজলিসে শুরার অন্যতম সদস্য ও পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান।


আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর ডাঃ মোঃ সুজাউল করিম, উপজেলা জামায়াতের সেক্রেটারী মোঃ আবু সুফিয়ান (মুক্তার) ও সহকারী সেক্রেটারী মোঃ আবু রায়হান, পৌর আমীর আবুল বাশার সহ স্থানীয় নেতৃবৃন্দ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ