সর্বশেষ

10/recent/ticker-posts

নরসিংদীর বেলাব থানার পুলিশের অভিযানে ১৪৩ বস্তা জিরাসহ গ্রেফতার ১

নরসিংদীর বেলাব থানার পুলিশের অভিযানে ১৪৩ বস্তা জিরাসহ গ্রেফতার ১
নরসিংদীর বেলাব থানার পুলিশের অভিযানে ১৪৩ বস্তা জিরাসহ গ্রেফতার ১

বেলাব (নরসিংদী) প্রতিনিধিঃ

নরসিংদীতে ৩০ ডিসেম্বর ২০২৫ ইং মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১ ঘটিকা সময় বেলাব থানার অফিসার ইনচার্জ এস এম আমানুল্লাহ সংগীয় এসআই(নিরস্ত্র)/মোহাম্মদ এনায়েত করিম ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বেলাব থানা এলাকায় দড়িকান্দি সাকিনস্থ দড়িকান্দি বাসষ্ট্যান্ড হতে অনুমান ৫০০ গজ দক্ষিণ,পশ্চিম দিকে ঢাকা,সিলেট মহাসড়সকে ঢাকাগামী লেনে পাকা রাস্তার উপর হতে ১৪৩ (একশত তেতাল্লিশ) বস্তা জিরা সহ ০১ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন বেলাব থানার পুলিশ।

গ্রেফতারকৃত আসামী মোঃ মোস্তাক আহম্মেদ (৩৩) পিতাঃ মোঃ আলম মিয়া, মাতাঃ রিনা বেগম, সাং কামদিয়া, থানাঃ গোবিন্দগঞ্জ, জেলাঃ গাইবান্দা।জব্দকৃত আলামতঃ (ক) সোনালী,লাল মিশ্র রং এর প্লাস্টিকের তৈরী ১৪৩ (একশত তেতাল্লিশ) বস্তা জিরা, (খ) একটি হলুদ,নীল রং এর ০৭ টন বিশিষ্ট ট্রাক, (গ) প্লাস্টিক এর তৈরী ১০৫ (একশত পাঁচ) বস্তা ধান, (ঘ) ৫০ (পঞ্চাশ) টি পাটের বস্তার মধ্যে ধানের তুষ।

নরসিংদীর বেলাব থানার পুলিশের অভিযানে ১৪৩ বস্তা জিরাসহ গ্রেফতার ১
নরসিংদীর বেলাব থানার পুলিশের অভিযানে ১৪৩ বস্তা জিরাসহ গ্রেফতার ১

গৃহীত ব্যবস্থাঃ এ সংক্রান্ত অপরাধে বেলাব থানার নিয়মিত মামলা রুজু করা হয়েছে, মামলার নং ২৬ তাং ৩১/১২/২০২৫ ইং।বেলাবো থানা অফিসার ইনচার্জ এস এম আমানুল্লাহ বলেন,বেলাবো থানা পুলিশ মাদক,কিশোরগঞ্জ সহ বিভিন্ন অপরাধে বিরুদ্ধে কঠুর নজরদারিতে আছেন, বর্তমানে আইনশৃঙ্খলা অতীতের চেয়ে ভালো আছে, যে কোন ব্যক্তি অপরাধ মূলক কর্মকান্ড করে পার পাবে না ইনশাল্লাহ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ