সর্বশেষ

10/recent/ticker-posts

রাজধানীতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন করলেন কৃষিমন্ত্রী

 

রাজধানীতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন করলেন কৃষিমন্ত্রী
রাজধানীতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন করলেন কৃষিমন্ত্রী

কুমিল্লা প্রতিনিধিঃ

রাজধানীর কেআইবি প্রাঙ্গণে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন করেছেন মাননীয় কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।


উদ্বোধন শেষে তিনি মেলা উপলক্ষ্যে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন। এ সময় তিনি দেশীয় ফল উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের উৎসাহিত করতে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।
মন্ত্রী বলেন, দেশের ফল উৎপাদনে বৈচিত্র্য ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। দেশীয় ফলের চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানির সম্ভাবনাও বাড়ছে বলে তিনি উল্লেখ করেন।


সেমিনারে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, কৃষিবিদ, গবেষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, জাতীয় ফল মেলা ২০২৬-এ দেশের বিভিন্ন অঞ্চলের উৎপাদিত নানা জাতের ফল প্রদর্শন করা হচ্ছে, যা দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ